মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন :প্রচারকালে হামলা ও গাড়ি ভাঙ্গচুর, আহত -৩

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকালে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সুমনের প্রচারণার ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস, মাইক, টেবিল ও চেয়ার ভাংচুর করে। এসময় সুমনের তিনজন কর্মী আহত হয়। তবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মোখলেসুর রহমান সুমন জানান, শনিবার ( ১৮ই মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ব্রাক্ষনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনী প্রচারণামুলক সভা ছিল। এ সময় ফরিদপুর চার আসনের সংসদ মুজিবুর রহমান নিক্সন সমর্থিত প্রার্থী কাউসার ভুইয়ার লোক তুহিন ইয়াকুব ও আক্কাস সহ শতাধিক কর্মী এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের প্রচারণা বহরের প্রাইভেট কার ও মাইক্রেবাস, প্রচারণার মাইক, চেয়ার ও টেবিল ভাংচুর করে। এসময় সুমনের তিন কর্মী আহত হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান মিরণ জানান, মোখলেসুর রহমান মিরনের প্রচারণাকালে আমি বক্তব্য দিতে গেলে একটি শব্দে বুঝতে পারি আমাদের বহরের গাড়ি ভাংচুর হচ্ছে এরপর আমাদের সভাস্থলের টেবিল চেয়ার ভাংচুর করে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়। আমরা এমপির কারনে আওয়ামীলীগ করতে পারছি না। এ কারনে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে এমপি নিক্সন চৌধুরীর সমর্থক প্রার্থী কাউছার ভূইয়া জানান, মিথ্যা ও অসত্য কথা বলার চেষ্টা করছে প্রতিপক্ষ। আমি ঘটনার সময় অন্য আলগি ইউনিয়নের মিটিং করছিলাম । কে বা কারা হামলা করেছে তা আমি জানি না।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশীদ জানান, হামলাকারীরা সুমনের বহরে হামলা করে ভাংচুর করেছে। সুমন অভিযোগ দিলে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গা উপজেলার নির্বাচন। এ নির্বাচনে প্রচার প্রচারনায় বেশ জমে উঠেছে ।
 প্রসঙ্গত, গত ১৭ মে ফরিদপুর প্রেসক্লাবে নির্বাচনে সুমন তার উপর হামলা ও নানা বাধা হতে পারে বলে সংবাদ সম্মেলন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin