শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ অঙ্গসংগঠনের পদযাত্রা শুরু

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৭ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:  ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গসংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধে আজকের কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারতকে সাবধান করা হবে জানিয়ে নেতাকর্মীরা বলছেন, ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

পদযাত্রায় উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও নানাবিধ উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin