শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভারতে বেকসুর খালাস পেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের শিলংয়ের জজ আদালত থেকে সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেশে ফেরার ব্যবস্থা করতে বলা হয়েছে।

২০১৫ সালের ১০ মার্চ রাতে ‘নিখোঁজ’ হন সালাহউদ্দিন আহমেদ। সে সময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর সড়কে ৪৯/বি নম্বর বাড়ির, ২/বি নম্বর ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দুই মাস নিখোঁজ থাকার পর ভারতে তাকে উদ্ধার করে সে দেশের নিরাপত্তা বাহিনী।

উদ্ধারের পর সালাহউদ্দিনের বিরুদ্ধে দেশটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়। প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর ২০১৮ সালের ১৩ আগস্ট বিচারিক প্রক্রিয়া শেষ হয়। এরপর ওই বছরের ২৬ অক্টোবর নির্দোষ হিসেবে রায় পান সালাহউদ্দিন আহমেদ। পরে আবার সরকারপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। সালাহউদ্দিন যখন নিখোঁজ ছিলেন, তখন বিএনপির সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে অজ্ঞাত স্থান থেকে দলের মুখপাত্র হিসেবে ভিডিও বার্তা দিতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin