মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভালোবাসা দিবসে ডেইজির নতুন গান ‘প্রেম ধীরে মুছে যায়’

Reporter Name / ২০৬ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:১৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক

এবারের ‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রতারক’ শিরোনামে নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজি। “প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়”- গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সুরকার শেখ জসীম। এই গানে ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করে তাঁর স্বপ্ন ভঙ্গের কাহিনী তুলে ধরা হয়েছে। ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল youtube.com/@zadeed6019 এবং স্যোশাল মিডিয়ায় গানটি প্রচারিত হবে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও একাধিক টিভি চ্যানেলেও গানটি সম্প্রচারিত হবে।

নতুন প্রজন্মের শ্রোতা-দর্শকদের উপভোগ্য করে রচিত ‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’ গানটি মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে চিত্রায়িত করা হয়েছে। দেশটির স্বনামধন্য ফিল্ম প্রোডাকশন কোম্পানি ব্রেইন্সবি প্রোডাকশনস সেন্দ্র্রিয়ান বারহাতের কারিগরি সহায়তায় এ গানের ভিডিও নির্মাণ করেছেন জাফর ফিরোজ। যিনি গত বছর বার্লিন ইন্টারন্যাশনাল আর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রের পুরষ্কার জিতেছেন।

এছাড়া আন্তর্জাতিক ফিল্ম ফোরামেরও সদস্য জাফর ফিরোজ। প্রতারক শিরোনামের গানটি নিয়ে বেশ আশাবাদী সঙ্গীতশিল্পী তাহমিনা জাদীদ ডেইজি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রেম ও বিরহ- দুটিই ভালোবাসার গল্পে থাকে। শুধু প্রতারণাই কুঁরে কুঁরে খায় মানুষকে। বর্তমান প্রজন্মের শ্রোতা-দর্শকরা এই গান থেকে নতুন বার্তা পাবেন বলে মনে করেন ডেইজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin