শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভেড়ামারা শহরে গণসংযোগ  করেন ইনু

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট মনোনীত নৌকা মার্কার প্রার্থী, সাবেক তথ্যমন্ত্রী ও অত্র আসনের সংসদ সদস্য , জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ বৃহস্পতিবার সকাল থেকে ভেড়ামারা শহরে ব্যাপক জনসংযোগ করেন।

এসময় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, কেন্দ্রীয় যুব জোটের অন্যতম নেতা আনোয়ারুল কবির টুটুল, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু সাধারণ সম্পাদক আবুহেনা কামাল মোঃ মোস্তফা বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল হাফিজ তপন,।

ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আইয়ুব আলী, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বেনু সহ নেতাকর্মীবৃন্দ প্রার্থীর সাথে প্রচারাভিযানে অংশগ্রহণ করেন। সকালে টিএন্ডটি মোড় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন হাসানুল হক ইনু।

দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তিনি ভেড়ামারা কলেজ বাজার, রেলবাজার, পৌর মার্কেট ও ভেড়ামারা শহরের রাজপথ ও অলিগলি ঘুরে ভোটার জনতার সাথে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি সকলের ভোট ও সহযোগিতা কামনা করেন। গণসংযোগ কালে প্রার্থীর সমর্থনে ও নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin