মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় ৭১০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পাবলিক হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল,বাবর সাহেবের ব্যক্তিগত রাজনৈতিক সচিব মাহমুদুল হাসান বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সাধারণ মানুষের পাশে থাকাই তাদের লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.