শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:১২ অপরাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে উপজেলা বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিককে পানিতে চুবিয়ে নির্যাতন করার লিখিত অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ সমর্থক দূর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার মদন থানায় মেহেদী হাসান আকন্দ এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল (আওয়ামী সমর্থক) খায়েস, কাওছার, সাগর পূর্ব বিরোধের জের ধরে মেহেদী হাসান আকন্দ শফিক বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে যায়।

এ সময় বিবাদীয় জমি নিয়ে সোহেল মিয়া ও তার লোকজন মেহেদী হাসান আকন্দ শফিককে অতর্কিতভাবে মারপিট করে এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যে বিলের পানিতে চুবাতে শুরু করে। তার ডাক চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শফিক মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শফিক ৪ জনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সোহেল মিয়া জানান, শফিক আকন্দ আমার চাষকৃত ঘাস কাটতেছিল। আমি এতে বাঁধা দেই। এর পর তার সাথে আমার ও আমার ভাইদের ধস্তাধস্তি হয়। তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছি এমন অভিযোগ সঠিক নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। মদন থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin