মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মারপিট, শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নূর ভক্ত ফকির প্রতিবেশী আবু সাঈদসহ ১০ জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাখনা গ্রামের মৃত রুক্কু ফকিরের ছেলে নূর ভক্ত ফকিরের সাথে একই গ্রামের আবু সাঈদগংদের দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঈদের দিন শনিবার আবু সাঈদগংরা নূর ভক্ত ফকিরের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী তন্নী আক্তারকে গালাগালি করে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে উঠানে এনে মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে নূর ভক্ত ফকিরকে দা ও রামদা দিয়ে কুপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে বসত ঘরে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বর্তমানে নূর ভক্ত ফকির ও তার স্ত্রী মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে প্রতিপক্ষের সালাম জানান, নূর ভক্ত গোপনে তার বৃদ্ধ চাচার বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে একটি আইডি কার্ড নেয় এবং পরে ওই কার্ড ব্যবহার করে সুকৌশলে তার চাচার কাছ থেকে ৩২ শতাংশ জমি দলিল করে নেয়। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি। মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করতে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin