মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মনিপুর উচ্চ বিদ্যালয় জ্যেষ্ঠতম শিক্ষক জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার নির্দেশ

Reporter Name / ২৮০ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৫:৪২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক

উচ্চ আদালতের নির্দেশনার আলোকে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক হলেন মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিতে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয় বলে চিঠিকে উল্লেখ করা হয়।
এই চিঠি প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতিসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২০ সালের এক তদন্তে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পদে মো. ফরহাদ হোসেনের নিয়োগ অবৈধ হিসাবে প্রমান পায়। এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আরেক তদন্তেও বেরিয়ে আসে অধ্যক্ষ পদে ফরহাদ হোসেনের চাকরির মেয়াদ বৃদ্ধি বিধিসম্মত না হওয়ার বিয়ষটি। এরপর পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেরও এক তদন্তে ফরহাদ হোসেনের নিয়োগ বিধিসম্মত হয়নি-এমন প্রমান পায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

সর্বশেষ আদালতের নির্দেশনার আলোকে গত ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্টানটির শিক্ষক জাকির হোসনকে প্রধান শিক্ষক পদে দায়িত্ব দেয়ার নির্দেশনা দেয়। ৩ কার্যদিবসের মধ্যে এই ব্যবস্থা নিতে বলেছে মাউশি। এ বিষয়ে জাকির হোসেন জানান, মাউশির চিঠি পেয়েছি। দায়িত্ব বুঝে নেয়ার জন্য গভর্নিং বডির সভাপতির সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছি। আমি দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির শিক্ষার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin