প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১২:৫৫ পি.এম
ময়মনসিংহ-৩ আসনে বিদ্রোহী কে হারিয়ে ইকবাল হোসাইনের জয় লাভ

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর:
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বেসরকারি প্রাথমিক ফলাফলে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ-এর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন ধানের শীষের প্রার্থী এম ইকবাল হোসাইন।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী—
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন (ধানের শীষ): ৭৫,৩২০ ভোট
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (ঘোড়া): ৬৫,৯৯৫ ভোট
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসবের চিত্র দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.