বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহ-৩ আসনে সম্পদে এগিয়ে ইকবাল, মামলায় শীর্ষে তায়েবুর

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:২৫ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির গৌরীপুর (ময়মনসিংহ)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দাখিল করা হলফনামা অনুযায়ী সম্পদের পরিমাণে বিএনপি মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন এগিয়ে থাকলেও মামলার সংখ্যায় শীর্ষে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরন।
নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেইন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী তার ব্যবসায়িক সম্পদের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ৩২৯ টাকা। তার মালিকানাধীন জমির পরিমাণ ৩ দশমিক ৫ একর, যা পৈতৃক সূত্রে প্রাপ্ত। এছাড়া উপহার হিসেবে প্রাপ্ত স্বর্ণের পরিমাণ ৭৩ দশমিক ৬ ভরি।
হলফনামায় উল্লেখ করা হয়, ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এম ইকবাল হোসেইনের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি ২০২৫ সালে সরকারি আদেশে খালাস পান।
অন্যদিকে, একই আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহমেদ তায়েবুর রহমান হিরন। তিনি পেশায় একজন কৃষক।
তার দাখিল করা হলফনামা অনুযায়ী, সর্বশেষ আয়কর রিটার্নে তার মোট ব্যবসায়িক সম্পদের পরিমাণ ২৯ লাখ ৪৭ হাজার টাকা। জমির পরিমাণ ১ দশমিক ৯৬ একর, যা পৈতৃক সূত্রে এবং উপহার হিসেবে প্রাপ্ত। এছাড়া তার কাছে রয়েছে ৩০ ভরি স্বর্ণ।
মামলার তথ্যে দেখা যায়, ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আহমেদ তায়েবুর রহমান হিরনের বিরুদ্ধে মোট ৪৮টি মামলা দায়ের হয়। এর মধ্যে ২০২৫ সালে ১২টি মামলাসহ মোট ৪১টি মামলায় তিনি খালাস পেলেও বর্তমানে সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-৩ আসনে দুই প্রার্থীর সম্পদ ও মামলার তথ্য ভোটারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin