সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান

Reporter Name / ৪৮ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধীঃ  ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বেআইনি কাজে জড়িত ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে । আজ সোমবার সকাল থেকে পৌর শহরসহ উপজেলার ১৫টি ইউনিয়নে ময়মনসিংহ -১০ গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় এ মাইকিং করা হয় ।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায়  নীরব চাঁদাবাজি ও বেআইনি ভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতেই মাইকিং করার সিদ্ধান্ত নেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু।
 এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গণমানুষের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ বিএনপি বা কোন নেতার নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি,বা  বেআইনিভাবে অর্থ-বাণিজ্য বা ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়াসহ কোন বেআইনি কার্যকলাপের সাথে জড়িত থাকে তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে।

তিনি বলেন,বিশৃঙ্খলা, বেআইনি কর্মকাণ্ডে জড়িতরা কেউ দলের  হতে পারে না। অন্যায়, অপরাধে জড়িতদের কোনো ছাড় নয়, অপরাধীদের একমাত্র পরিচয় অপরাধী।  তাই প্রাথমিক সতর্ক বার্তা দেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin