মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাগুরায় সেবাপ্রার্থী জনগণের কাছে গিয়ে গণশুনানি দিলেন জেলা প্রশাসক

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৪৬ অপরাহ্ন

মাগুরা প্রতিনিধি

১২ এপ্রিল  বুধবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গণশুনানি নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।

গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষ অংশ নেন। মূলত বিভিন্ন বিষয় যেমন: জায়গা-জমি সংক্রান্ত, আইনশৃঙ্খলা সংক্রান্ত, অভিযোগ সংক্রান্ত, আর্থিক বা অন্যান্য সাহায্য সংক্রান্ত সমস্যা সমাধানে/সংকট নিরসনের জন্যই মানুষ জেলা প্রশাসকের কাছে হাজির হয়।

অফিসকক্ষের বাইরে খোলা জায়গায় গণশুনানি নেয়ার ব্যাপারে জেলা প্রশাসক বলেন যে, সপ্তাহের যেকোনো দিন শুনানি নেন জেলা প্রশাসক। তবে সরকারের নির্দেশনা অনুসারে প্রতি সপ্তাহের বুধবার বিশেষভাবে গণশুনানির জন্য ধার্য করা আছে। গণশুনানির দিন যে কেউ জেলা প্রশাসকের কাছে এসে তার সমস্যার কথা বলতে পারেন। কিন্তু প্রায় সময় দেখা যায় যে, কিছু মানুষ আসেন যারা বয়সের ভারে ন্যুব্জ, শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী যারা দোতলায় উঠে জেলা প্রশাসকের অফিসকক্ষ পর্যন্ত যেতে পারেন না বা যেতে পারলেও অনেক কষ্ট করতে হয়। তাদের এই কষ্টের বিষয়টা মাথায় রেখেই তিনি অফিস প্রাঙ্গণে গণশুনানি নিয়েছেন যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যায়।

জেলা প্রশাসক আরও বলেন যে, এভাবে উন্মুক্ত পরিবেশে গণশুনানি নেয়াটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সাধারণ জনগণ খুব সহজে জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো:আব্দুল কাদের এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত কুমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin