মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাছ ধরে বাড়ী ফেরা হলোনা কাজলের

Reporter Name / ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১২:২৯ অপরাহ্ন

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মাছ ধরতে গিয়ে কাজল মিয়া (৩৫) নামের এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার সকালে কদমশ্রী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি। কাজল উপজেলার মাঘান ইউনিয়নের জঙ্গল ডেমারগাতী গ্রামের রবি মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজল মিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পিছনের নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পথচারী কাজলের মরদেহ ভাসমান অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারো কোন অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য লোকজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মদন থানা ওসি মোহাম্মদ তৌহীদুর রহমান জানান কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin