সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ৩০০ রোহিঙ্গা

Reporter Name / ১৯৯ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:  সমুদ্রপথে মালয়েশিয়া প্রবেশের সময় বহনকারী দুটি নৌকাসহ অন্তত ৩০০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।দেশটির দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, শনিবার মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) লাংকাউইয়ের পুলাউ রেবাকের দক্ষিণ-পশ্চিম উপকূলে অনথিভুক্ত অন্তত ৩০০ মিয়ানমারের নাগরিক বহনকারী দুটি নৌকা আটক করেছে।

এমএমইএ মহাপরিচালক অ্যাডমিরাল মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেন, নৌকাগুলো বিকেল ৪টা ১৬ মিনিটে উপকূলে অবস্থান করছিল। এতে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না। নৌকায় থাকা যাত্রীরা ক্লান্ত হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের খাদ্য ও পানি সরবরাহ করা হয়।তিনি জানান, তারা নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরো তথ্য সংগ্রহের জন্য থাই এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

মোহাম্মদ রোসলি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রয়োজনে জরুরি হটলাইন ৯৯৯ বা ল্যাংকাউই মেরিটাইম রেসকিউ সাব সেন্টার (এমআরএসসি) ০৪-৯৬৬২৭৫০ বা ০১১-৫৮৯২৫৮৬৮-এর মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে আহ্বান জানিয়েছেন। এর আগে, ২ জানুয়ারি ভোরে ল্যাংকাউইয়ের পান্তাই তেলুক ইউ বিচ এলাকা থেকে ১৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin