মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মালিকানা নিয়ে দ্বন্দ্বে মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

 
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হামলা চালানো হয়েছে। ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
 
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মিরপুর সেনপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আগুনে পুড়েছে ‘আলিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস।
 
বাসের চালকের ভাষ্যমতে, তিনি প্রতিদিনের মতো বাসটি চালিয়ে সেনপাড়ার দিকে যাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে বাস থামানোর ইশারা দেন। চালক বাস থামালে তারা বাসে উঠে তাকে এবং হেলপারকে মারধর করে জোর করে নামিয়ে দেয়।
 
এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কে ছড়িয়ে পড়েন এবং দ্রুত বাস থেকে নেমে যান। পরে হামলাকারীরা বাসটির সামনের কাচ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, যাতে কাচ ভেঙে যায়। এরপর তারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।
 
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস জানান, বাসটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই দ্বন্দ্ব থেকেই এই আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
 
তিনি বলেন, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি। তবে আমরা বাসটি জব্দ করেছি এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin