সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মিরপুর চিতলিয়া ইউপি চেয়ারম্যানের ফেনসিডিল সেবনের ছবি ভাইরাল

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি ফাঁস হয়েছে। স্থানীয় লোকজনের মুঠোফোনে সেই ছবি ছড়িয়ে পড়েছে।
ছবি দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, এমন ঘটনা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করেন।  এনামুল হক বাবলু চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় কয়েকটি সূত্র জানা গেছে, ২০২২ সাল  ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক বাবলু।এবারও দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ।
তিনটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান ফেনসিডিল সেবন করছেন। তবে ছবি গুলো কবে কখন তোলা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
চিতলিয়া ইউনিয়নবাসীরা বলেন, ছবিতে যেটা দেখলাম, এটা যদি সত্যি হয়, তবে খুবই খারাপ কাজ করেছেন। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান কিভাবে ফেনসিডিল সেবন করে এটা আমাদের ইউনিয়নবাসীর লজ্জাজনক।
এ বিষয়ে চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin