মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মেট্রোরেলের প্রথম নারী চালক আফিজার অন্যরকম দিন

Reporter Name / ২৪৮ Time View
Update : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:২৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

তীব্র যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য আশীর্বাদ হয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো চাকা ঘুরছে স্বপ্নের মেট্রোরেলের। আর এই স্বপ্নযাত্রার প্রথম চাল হচ্ছেন লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা। বুধবার (২৮ ডিসেম্বর) দিনটি অবশ্যই আফিজার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ, দেশ মেট্রোযুগে প্রবেশের মাহেন্দ্রক্ষণে নেতৃত্বদিচ্ছেন তিনি। তার পরিচালনায় ট্রেনে যাত্রী হিসেবে চেপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অপেক্ষার প্রহর ঘুচিয়ে আজ উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেল প্রকল্পের। এ যাত্রায় সংযুক্ত রয়েছেন ছয় নারী চালক। তাদের মধ্যে মরিয়ম আফিজা উদ্বোধনী দিনই চালকের আসনে বসার যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ যাত্রায় ছয় নারীকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিয়েছেন মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা।

লক্ষ্মীপুরের মেয়ে মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। গত বছরের ২ নভেম্বর ‘ট্রেন অপারেটর’ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিয়ম আফিজা। এই পদে মোট ২৫ জনের মাঝে যে দুজন নারী নিয়োগ পেয়েছেন, তার মধ্যে মরিয়ম একজন।

টানা এক বছর প্রশিক্ষণ নিয়ে পাকা চালক হিসেবে নিজেকে তৈরির কথা জানিয়েছেন তিনি। মেট্রোরেলের চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এর আগে চালক হিসেবে কোথাও কাজ করিনি। নিয়োগ পাওয়ার পর থেকে আমি কয়েকটি ট্রেনিং করেছি এখনও ট্রেনিংয়ের মধ্যেই আছি।

দেশের ইতিহাসের গর্বিত অংশ হতে যাওয়া মেট্রোর নারী চালক মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। পরে ঢাকায় আরও চার মাস প্রশিক্ষণ নেন। এরপর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিয়েছেন। দেশের প্রথম মেট্রোরেলে চাকরির জন্য আগ্রহ থেকেই আবেদন করেন মরিয়ম। তিনি আরটিভিকে বলেন, মেট্রোরেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাব, এটা ভেবেই বেশ আনন্দ লাগছে।

আজ (বুধবার) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরের দিকে টিকিট কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে প্রথম যাত্রী হয়ে মেট্রোরেলে উত্তরা থেকে আগারগাঁওয়ে ভ্রমণ করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin