শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যুব ও ছাত্র মজলিস গফরগাঁও উপজেলা শাখার দাওয়াতি মিছিল

Reporter Name / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

আজ ২০ আগষ্ট ২০২৪ খ্রি. গফরগাঁও পৌরসভায় বাংলাদেশ খেলাফত যুব ও ছাত্র মজলিস গফরগাঁও উপজেলা শাখার দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পৌরসভার রেলস্টেশন চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা কার্যালয় চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ ফরাজি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও শাখার দায়িত্বশীল মাওলানা নূরুল আমিন,
খেলাফত যুব মজলিসের সহ সভাপতি মাও. উবাইদুল্লাহ উদয়পুরী, সাধারণ সম্পাদক মাও. শহিদু্ল্লাহ, কোষাধ্যক্ষ জনাব শাহিন রেজা, ছাত্র মজলিসের দক্ষিণ জেলার কোষাধ্যক্ষ মো. মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীগণ।
এই মিছিলটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে সংগঠনটির সভাপতি বলেন, ইসলামী খেলাফত যুব মজলিস একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন। এতদিন আমরা অনেক দলমত দেখেছি। তারা দেশে ন্যায় বিচার ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি সর্বস্তরের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তাই  সর্বস্তরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে, সংঘবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে আমরা এই দাওয়াতি মিছিল করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin