শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু করতে হবে: সিইসি

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫২ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: এবারের দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে যেকোনো মূল্যেই ভোট সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি।

প্রথম দফায় প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নিয়েছেন। মূলত, নির্বাচনের আগে-পরে মাঠ পর্যায়ে সুন্দর পরিস্থিতি ও সুশৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত সংস্থার সঙ্গে সমন্বয় ও সরাসরি ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই প্রশিক্ষণের মাধ্যমে দিকনির্দেশনা দেয়া হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এই নির্বাচন ঘিরে বিতর্ক চলছে। নির্বাচন প্রশ্নে সহিংসতা হয়েছে। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে। এবারের নির্বাচন যেকোনো মূল্যে প্রমাণ করতে হবে সরকার ক্ষমতায় থেকে কমিশন নির্বাচন করতে পারে। নির্বাচনে সহায়তা করতে সরকার সাংবিধানিকভাবে বাধ্য উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য পরিবেশ অনুকূলে রাখতে হবে।

এ সময় সিইসি বলেন, ভোটার যদি জানে কেন্দ্র দখল হয়ে গেছে, তাহলে তারা ভোট প্রত্যাখ্যান করবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। নির্বাচন গ্রহণযোগ্যমূলক করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর্থিক বা অন্য বিষয়ে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin