শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রণবীর-আলিয়াকে নিয়ে মন্তব্য কঙ্গনার

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:১১ অপরাহ্ন

বলিউড কুইন কঙ্গনা রানাউতের নিশানা থেকে পার পান না ইন্ডাস্ট্রির বড় বড় তারকা থেকে শুরু করে ও অন্যান্যরা। বলিউড নিয়ে বেফাঁস মন্তব্য তার পুরোনো অভ্যাস। ইতিবাচক মন্তব্য তার কাছে খুব কমই শোনা যায়। এবার তিনি একহাত নিলেন কাপুর খানদানকে।

বলিউডে কাপুর খানদানের নামডাক অনেক দিনের। এটা মোটেও সহ্য করতে পারেন না কঙ্গনা রানাউত। এবার রণবীর কাপুর ও আলিয়া ভাটের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার যেতেই হিংসায় জ্বলে-পুড়ে ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

সোমবার রাতে মুম্বাইতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এ আসরে বেশ ঝলমলে পোশাকে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একাই গেছেন সেখানে, স্বামী রণবীর কাপুরকে দেখা যায়নি।

সংগত কারণে আলিয়া যেমন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজে গ্রহণ করেছেন, তেমনি রণবীরের পক্ষে দাদাসাহেব ফালকে নিতে স্টেজে উঠেছেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর। আর চিত্র দেখে রীতিমতো কঙ্গনার মেজাজ তিরিক্ষি।

কঙ্গনার ভাষায়, ‘এই হচ্ছে নেপো কীটপতঙ্গদের জীবন। এরা মা–বাবার নাম আর প্রতিপত্তি ভাঙিয়ে পদলেহন করে কাজ পায় আর কেউ যদি নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, তাকে সরিয়ে দেয়। পিআর–দের টাকা খাইয়ে ভুলভাল খবর ছড়ায় তাদের নামে। এদের সব্বাইকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। চারপাশে এত শয়তান, জীবনে সৌন্দর্য আসবে কী করে!’

ইনস্টাগ্রামে তার মতো করে পছন্দের দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করে বলেন, ‘এরা অনুষ্ঠানে যাক বা না যাক, পুরস্কারের যোগ্য এরাই।’ কঙ্গনা রানাউতের সেই তালিকায় রয়েছেন টাবু, ম্রুণাল ঠাকুর, রিশব শেট্টি, রাজামৌলি, অনুপম খেরদের মতো তারকারা।

বিতর্কিত পোস্টের কারণেই ২০২১ সালে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ ২০ মাস পর গেল জানুয়ারিতে সেই টুইটার অ্যাকাউন্ট ফিরে পান এই বলিউড অভিনেত্রী। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin