শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং হবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাহিদার চেয়ে বেশি খাদ্যদ্রব্য মজুত আছে। রমজান মাসে কঠোরভাবে বাজার মনিটরিং হবে।রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে জাতিকে বলতে চাই, ভয় পাওয়ার কারণ নেই। আমাদের পর্যাপ্ত পণ্য মজুত আছে। ছোলা ও পেঁয়াজও যথেষ্ট পরিমাণে আছে। এবারের রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং হবে। রাস্তায় পণ্য পরিবহনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়েছি। পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজির সুযোগ নেই। সবকিছু কঠোরভাবে মনিটর করা হচ্ছে।

তিনি আরও বলেন, রমজানে ইফতারের জন্য বেগুন, শসা, লেবু, মুরগির মাংস ও পেঁয়াজের চাহিদা ও দাম বাড়ে। এ বিষয়ে নজর রাখা হচ্ছে। দেশে যথেষ্ট কৃষিপণ্য মজুত আছে। উদ্বিগ্ন হবার কারণ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin