রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বাগেরহাট জেলাধীন ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১৪ মার্চ) রাজধানীর অভিজাত এক রেস্তোরায় এই আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডাঃ মোরশেদ মওলা ও সাধারণ সম্পাদক এস এম হোসেন বাবলার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতি ও অধিবাসীদের উপস্থিতিতে এক মিলনমেলার পরিবেশ তৈরী হয়।

এদিন সংগঠনটির সার্বিক কার্যক্রম তুলে ধরে সংগঠনটির সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা, জিএস নিউজ বিডি এবং গোল্ডস্যান্ডস গ্রুপে পিআর মিডিয়া বিভাগের মহাব্যবস্থাপক এস এম হোসেন বাবলা বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে সকলের একত্রিত হওয়া সত্যই আনন্দের।

আজকের এই ইফতার মাহফিলে আমরা আমাদের সৈয়দ মহল্লার যেসকল অধিবাসী মৃত্যুবরণ করেছেন বা যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়ার আয়োজন করেছি। সেই সাথে সংগঠনটিকে আগামীতে কিভাবে এই গ্রামের মানুষের পাশে সার্বিকভাবে থাকতে পারে সসব বিষয় নিয়েও আলোচনা করা। তিনি আরও বলেন, আমি আশা করি আমাদের এই ঐতিহ্যবাহী সৈয়দ মহল্লা সমিতি একটি সুন্দর ও সম্মৃদ্ধশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin