শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name / ২৫৭ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ২:৪৫ অপরাহ্ন

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ
গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয়
কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রধান অতিথি‘র বক্তব্যে জেলা পরিষদ
চেয়ারম্যান বলেন, ক্রীড়াই শক্তি, শরীর সুস্থ্য রাখতে ক্রীড়ার কোন বিকল্প নাই। তাই লেখাপড়ার সাথে সাথে শিক্ষার্থীদের
অবশ্যই খেলাধুলায় অংশ নিতে হবে। শিক্ষার্থীদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে
থাকবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি বলেন, মা-বাবাকে যে সম্মান দিতে হয় ঠিক শিক্ষকদেরও সেই
সম্মান দিতে হবে। এসময় তিনি জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থ দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ে প্রদান করা হবে বলে
আশ্বস্ত করেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবেন।
বক্তব্যের শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের
মাঝে পুরস্কার সহ মেধা পুরস্কার প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ৩ নং দামকুড়াহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৭ নং
দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রাজশাহী জেলা পরিষদের সদস্য ও দামকুড়াহাট উচ্চ
বিদ্যালয়ের প্রস্তাবিত সভাপতি তাফিকুল ইসলাম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস
আলী। অনুষ্ঠানের সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মনোয়ার হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin