রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাতের আঁধারে ফরিদপুরে শিক্ষকের বাড়ির জানালার গ্রিল কেটে চুরি

Reporter Name / ১২৯ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় রাতের আঁধারে এক শিক্ষকের বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৩ জানুয়ারী)  উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাঁটি গ্রামের বাসিন্দা ও  বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রাসেল মাহমুদ তার বাড়িতে হওয়া চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০২ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার নকুলহাঁটি গ্রামে জানালার গ্রিল কেটে ওই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
শিক্ষক আবু রাসেল মাহমুদ জানান, ‘আমাদের বাড়িতে পাশাপাশি দু’টি ঘর। একটি টিনের আর আরেকটি ব্লিডিং ঘর। আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরে আমার মা শুক্রবার (০৩ জানুয়ারী) ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন ঘরের জানালার গ্রিল কেটে চুরি হয়েছে।’
তিনি আরো জানান, ‘ঘরের জানালার গ্রিল কেটে আমার মায়ের ও আমার গচ্ছিত অর্ধলক্ষাধিক নগদ টাকা ও বাড়ির কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’ ‘গত ১৪ ডিসেম্বর দুপুরে দায়িত্ব পালনকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন আমার ছোট ভাই পুলিশের এসআই সাইফুল ইসলাম। আর এ শোক কেটে উঠতে না উঠতেই আমাদের বাড়িতে এ চুরির ঘটনা ঘটলো।’
এ ব্যাপারে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ‘আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চুরির বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin