শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাশেদ খান মেনন ও কণ্ঠশিল্পী মমতাজের অ্যাকাউন্ট ফ্রিজ

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। সরকারি এ সংস্থাটি জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এই দুজনের নামে কোনো লকার সুবিধা থাকলে, তার ব্যবহারও রহিত করতে বলা হয়েছে।

এ ছাড়া রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্থার্থ-সংশ্রষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী দুই দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সরকার পতনের পর থেকেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ রয়েছেন আত্মগোপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin