শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রূপগঞ্জের পূর্বশত্রুতার জেরে ইট দিয়ে থেতলে শিশুকে হত্যার চেষ্টা

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেতলে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাঈম মিয়া রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে। সুমা আক্তার জানান, উপজেলার ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাইম শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর জখম করে। এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে পরে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান৷ এ ব্যাপারে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin