সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রূপগঞ্জে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মোঃ দেলোয়ার হোসেন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও সিইও, শাও জিমিং সহ পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “হাইওয়ে পুলিশ দেশের মহাসড়কগুলোতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হলে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, যানজট নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীসাধারণের নিরাপত্তা জোরদার হবে।একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।

হাইওয়ে পুলিশের ক্যাম্প নির্মাণ উন্নয়নের পাশাপাশি নাগরিকদের যাতায়াতকে আরও নিরাপদ করবে। আমাদের প্রকল্পও এই নিরাপত্তার আওতায় আরও গতিশীল হবে।” হাইওয়ে পুলিশের এই ক্যাম্প রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin