শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রূপগঞ্জে হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলমুক্ত অভিযান

Reporter Name / ৪৯৫ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ১:১০ অপরাহ্ন

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার : রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে  ভূলতা হাইওয়ে পুলিশ । সোমবার সকাল ১০ টায় উপজেলার ভুলতা -গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান কালে গোলাকান্দাইল ও গাউছিয়া এলাকার প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া মহাসড়কে অবৈধভাবে রাখা রেন্ট-এ-কার সরিয়ে দেয়া হয়।

ভূলতা হাইওয়ে পুলিশ  ইনচার্জ মোঃজাহানূর আলী  , হাইওয়ে পুলিশ সাব ইন্সপেক্টর  নজরুল  , রেকার ইনচার্জ  সোহেল ও সঙ্গী ফোর্স সহ ভুলতা গাউছিয়া ৪ লেন বিশিষ্ট ঢাকা-সিলেট মহাসড়কের উভয়দিকে ২ লেন সড়ক দখল করে রেখেছে ফুটপাত ব্যবসায়ীরা। ভ্রাম্যমান দোকানে করে সবজি, ফলমূল, মিষ্টি, নুডুস, হালিম, পিঠা,মাছ-মাংস বিক্রি করে। তাছাড়া রেন্ট- এ-কার ও অবৈধ থ্রি হুইলার দখলে নেয় মহাসড়ক। দেখলে মনে হবে যেন মহাসড়কে বাজার বসেছে। ভূলতা হাইওয়ে পুলিশ ইনচার্জ মোঃ জাহানুর আলী  জানান, ফুটপাত ব্যবসায়ীরা যাতে মহাসড়ক দখল করতে না পারে সেজন্য প্রয়োজনে প্রতিদিন অভিযান পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin