মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন

 সোহেল কবির, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বার্ষিক আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর শনিবার কুমিল্লা জেলার কোটবাড়ি শালবন বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ময়নামতি যাদুঘরসহ আশপাশের দর্শনীয় স্থান পরিদর্শন শেষে কাশবন রিসোর্টে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক এম এ মোমেন।

সভায় বক্তব্য রাখেন  দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং  জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মুন্না খাঁন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও মুড়াপাড়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আরটিভির সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক ইমদাদুল হক দুলাল, দৈনিক আজকের বাংলা’র প্রকাশক ও সম্পাদক শেখ সুমন আহম্মেদ, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এনামুল হক, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক শরিফ ভুঁইয়া, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক এস এম আবু কাউসার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নিজাম উদ্দিন আহম্মেদ, মনজুর এলাহী, এআর ইব্রাহীম, এনবি আকাশ, সোহেল কবির, টি.আই.আরিফ, নওয়াব ভুঁইয়া, মিজানুর রহমান, অনুপম হাসান ফরিদ, আবু কাউসার মিঠু, রাসেল মোল্লা, রোমান মিয়া, মোমেন মিয়া, শাহিন মিয়া, রনি আহম্মেদ, রিপন পাল, ফাহিম বাদশা, সাজেন আনান রহমান, গোলাম মোস্তফা সাগর, হাবিবুল্লাহ মীর, বিএম আবুল হাসনাত বাপ্পী, ফাহিম ইসলাম,  সোহরাব হোসেন সাজিদ, এস এম রনি, নূর নবী প্রমুখ।   পরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin