শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৭:১৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা  প্রতিনিধিঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধের আয়োজন চলছে। র‌্যাগিং একটি সামাজিক সমস্যা। শুধু আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে বলিয়েই র‌্যাগিং বন্ধ হবে না, এজন সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ডা. দীপু মনি বলেন, সবাই চাওয়া সত্ত্বেও, আইন থাকা সত্ত্বেও অনেক জায়গায় এখনো র‌্যাগিং হয়। এতে অনেক শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যায়। এটি কারো কাম্য নয়। র‌্যাগিং বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এতে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে অনুষ্ঠিত ১৮টি বিশ্ববিদ্যালয় কলেজের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোনো সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হয়ই, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। আগামী বছর থেকে অন্যান্য দেশের মতো সব বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে। জাতীয় একটি মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, স্থানীয় দৌলতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin