মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন স্থানীয় সোনাপুর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও মেয়ে তানহা মীম (২০)। তানহা রামগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মা-মেয়ে নিজ বাড়ির দ্বিতীয় তলার কক্ষে ছিলেন। এ সময় ঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে এক কক্ষের মধ্যে গলা কেটে মা-মেয়েকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহত জুলেখার বড় ছেলে ফরহাদ হোসেন জানান, তিনি বাবার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়িতে আসেন। এসে দেখেন নিচতলার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো। তিনি মাকে ডাকতে ডাকতে দ্বিতীয় তলায় ওঠেন। মায়ের কক্ষের দরজা খুলে দেখেন, মা ও বোনের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ঘটনার পর পুলিশের কয়েকটি দল ওই গ্রামে অবস্থান করছে। কী কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin