মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগ হবে”এসপি মাছুম

Reporter Name / ২২৯ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন

শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ নিয়োগ হবে এসপি মাছুম আহম্মদ ভুঞা

গোলাম কিবরিয়া পলাশঃসরকার নির্ধারিত ফি এর মাধ্যমে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ময়মনসিংহে পুলিশ সদস্য (টিআরসি) নিয়োগ করা হবে। এ জন্য সাংবাদিক সমাজের শতভাগ সহযোগিতা চাই।
বাংলাদেশ পুলিশে ময়মনসিংহ জেলা পুলিশ সদস্য নিয়োগ প্রসঙ্গে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সন্ধ্যায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ সদস্য নিয়োগ নিশ্চিত করতে জেলার প্রতিটি বিট পুলিশে দায়িত্বরত কর্মকর্তাগন বিট ও উঠান বৈঠক করে আসছে। কোন ধরনের অনিয়ম, প্রতারনা হলে তার বিরুদ্ধে কঠোর এবং সর্বোচ্চ আইনী ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের উদ্দেশ্য পুলিশ সুপার আরো বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী এ কথাটি নিয়োগের পরে প্রমান করবো। আপনাদের কাছে জনানদিহি করবো।
পুলিশ সুপার বলেন, ময়মনসিংহে পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হবে ১৯৫ জন। এর মাঝে ১৬৬ পুরুষ ও ২৯ জন নারী সদস্য। এই নিয়োগে ৬৬০৬ আবেদন করেছেন। যা এক জেলায় বাংলাদেশে রেকর্ড পরিমাণ।
তিনি আরো বলেন, এ সব নিয়োগ প্রার্থীদেরকে রবিবার শারিরীক ও কাগজপত্র বাছাই কাজ চলবে। পরবর্তী দুইদিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই করা হবে। আগামী ৬ মার্চ যোগ্যদের মধ্য থেকে যাচাই বাছাইয়ে উন্নীতদের মধ্যে লিখিত পরীক্ষা হবে। পরবর্তীতে ১৫ মার্চ লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ওসি ডিবি সফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin