বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শাহজালালে রাত থেকে দু’মাস পাঁচ ঘণ্টা ফ্লাইট বন্ধ

Reporter Name / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৪৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস রাতে পাঁচ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে ৩ এপ্রিল পর্যন্ত রাত দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো ও যাত্রীসেবার মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। লাইট প্রতিস্থাপনকালীন আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্যতা থাকতে পারে বলেও জানান তিনি।

কামরুল ইসলাম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্র্যাফিক বিভাগসহ সংশ্লিষ্ট অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি তা বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে মনিটরিং টিম।

তিনি বলেন, এই মৌসুমে (শীতকালে) মধ্যরাতের পাঁচ ঘণ্টা আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকে। ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিং ব্যবস্থা সংস্কারকাজের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে। এ সময়ে প্রতিদিন ৭-৮টি ফ্লাইট চলাচল করতো। সেগুলো রিশিডিউল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin