মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান তিনি। তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে, হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। শনিবার বিকেল ৫টার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম। তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৭টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin