শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়: কাদের

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৮:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জানিয়েছেন, প্রতিটি হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত সংস্থার পরিধি বাড়ানো হয়েছে। জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূর্ণ হয়েছে। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অযথা শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি তারা শ্রেণিকক্ষে ফিরে যাবে। তারা কোনো অশুভ শক্তির ঢাল হবে এটা জাতি চায় না। শিক্ষাজীবন স্বাভাবিক গতি ফিরে পাক এটা আমাদের প্রত্যাশা।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে এ সময় ধন্যবাদ জানায় আওয়ামী লীগ। জামায়াত-শিবির নিষিদ্ধে বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মির্জা ফখরুলের বিবৃতি দেখলে বোঝা যায়, তাদের সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়।

নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত দিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগত মতের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত। তাদের মতামতের কারণে তৃতীয় শক্তি উসকানি হিসেবে সুযোগ নিতে পারে। সচেতন নাগরিক হিসেবে বিষয়টি নজর দেয়ার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin