বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

নূর মোহাম্মদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় শিশুকে ধমক দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগী কৃষক আনোয়ারুল ইসলাম চৌধুরী বুধবার সন্ধ্যায় মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের বাড়ির সামনের ডোবায় গত ২ মার্চ সোমবার দুপুরে জাল দিয়ে মাছ ধরছিলেন জুয়েল চৌধুরী। এ সময় পাশের বাড়ির হিরন মিয়ার সাত বছরের ছেলে ডোবার পাশে এসে ধরা মাছগুলো পানিতে ফেলে দেয়। বিষয়টি নিয়ে জুয়েল চৌধুরী শিশুটিকে ধমক দিলে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, এক পর্যায়ে হিরন মিয়ার পরিবারের সদস্যরা জুয়েল চৌধুরীর বসতঘরে হামলা চালিয়ে দরজা-জানালা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। বাধা দিতে গেলে জুয়েল চৌধুরীর স্ত্রী রহিমা আক্তার বিউটি ও তার ছেলেকে মারধর করা হয়। আহত রহিমা আক্তার বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জুয়েল চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় ৯ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযুক্ত হিরন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে। তার ছোট ছেলে কী করেছে, সেটি জানতে চাইলে উল্টো তাকে অপমান করা হয়। পরে জুয়েল চৌধুরীর ছেলে ও ভাতিজা তাকে মারধর করেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “আমি কেন তাদের ঘর ভাঙচুর করতে যাব?”
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin