রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, বেসামরিকসহ নিহত ১২৫ মঞ্জুরুল আহসান মুন্সীর আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না উৎসবমুখর পরিবেশে কুমড়ী উচ্চ বিদ্যালয়ের ২৯তম সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্নীতিগ্রস্ত না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াত আমির চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি জামায়াতের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি দেশে এসেছে ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ প্রবাসীর পোস্টাল ব্যালট
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শুধুই গুজব বিএনপির কেউ এর সাথে জড়িত নয় দাবি বিএনপির

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর পৌরসভার মেয়রের নিকট থেকে টোকেন হিসেবে কোটি টাকা নিয়ে গত রোববার ১৫ দিন পর ফরিদপুরের পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু অমিতাভ বোসকে ফরিদপুর পৌরসভায় বসার ব্যবস্থা করে দিয়েছে বলে দুই পৌরসভা কাউন্সিলর সহ একাধিক বিএনপির নেতা কর্মীদের নাম উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফরিদপুর শহরের আনাচে কানাচে ও চায়ের দোকানে এ নিয়ে সমালোচনা চলছে ।
বিশ্বস্ত সুত্রে জানা যায় , বিএনপি পন্থী দুই কাউন্সিলর মিনাল , সাগর , বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ মিয়া ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ এর সহযোগীতায় মেয়র অমিতাভ বোসকে ফরিদপুর পৌরসভায় প্রবেশের ব্যবস্থা করে দেয় । ঐ সময় মেয়রের সাথে বিশাল গাড়ির বহর ছিল বলে গুঞ্জন উঠেছে ।
এ বিষয়ে কাউন্সিলর মিনাল জানান , আমার মায়ের কসম খেয়ে বলছি এই কাজের সাথে আমি জড়িত নই । তিনি আরো জানান , আমি ঐ সময় পৌরসভায় উপস্থিত ছিলাম কাউন্সিলর হিসেবে , কোন টাকা পয়সা লেন্দেন হয়েছে কি না আমার জানান নেই ।
অপর কাউন্সিলর সাগর জানান , মেয়র পৌরসভায় গিয়েছিলেন শুনে আমি গিয়েছিলাম , আমি যেহেতু পৌরসভার কাউন্সিলর আমার যাবার অধিকার রয়েছে । টোকেন মানি র বিষয়ে আমার কোন কিছু জানা নেই ।
প্রসঙ্গত , গত ৫ ই আগষ্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পরে অমিতাভ বোস আত্নগোপনে চলে যায় এবং হঠাৎ করে গত রোববার ১৮ ই আগস্ট  পৌরসভায় প্রবেশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin