মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শুভ’র প্রতারণায় বিপাকে দৌলতপুরের মানুষ

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৬:৪২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার দৌলতপুরে সুপেয় পানির বিদেশি দান প্রকল্পে কয়েক কোটি টাকা আত্মসাৎ ও সুবিধাভোগীদের কাছে থেকে নিয়ম বহির্ভূত টাকা আদায়ের খবর প্রকাশের পর বের হতে শুরু করেছে আরও নানা চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেলো,  বিভিন্ন ব্যবসায়ীর কাছে থেকে গভীর নলকূপ ও সাবমারসিবল পাম্প বসানোর লাখ-লাখ টাকার সরঞ্জাম নিয়ে টাকা দিচ্ছে না সৌদি আরবের দাতা সংস্থার নামে প্রকল্প পরিচালনাকারী তরুণ শুভ, লাখ টাকা বকেয়া রাখা হয়েছে প্রকল্পে কাজ করা দিন মজুরদের পারিশ্রমিকে।
বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড  পর্যায়ে বাড়ি বাড়ি সুপেয় পানির প্রকল্প বাস্তবায়নের নামে তোলা হয়েছে লাখ লাখ টাকা, কিন্তু বাস্তবায়ন হয়নি কিছুই। তবে, ইতোমধ্যে দেড় হাজারের মতো প্রকল্প বাস্তবায়নে হাতিয়ে নেয়া হয়েছে কোটি টাকার বেশি। দৌলতপুরের শিতলাইপাড়া গ্রামের তরুণ শুভ সৌদি দাতাদের কাছে প্রকল্পের নাম ভাঙিয়ে কয়েক কোটি টাকা তসরুপ করেছে বলেও অভিযোগ রয়েছে।এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ বলেন, আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, শুক্রবার সকালে বাজুডাঙা এলাকার দিনমজুর আশিক পাওনা টাকা চেয়ে প্রকল্প ব্যবস্থাপকের কাছে গেলে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তরুণ শুভ’র কাছে প্রতারিত হয়ে উদ্বেগে আছেন দৌলতপুরের নানা শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin