শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শৈত্যপ্রবাহ আসছে

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৫:৪১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ডিসেম্বরেও দেশে শীতের প্রকোপ নেই। গত বছরের ডিসেম্বরে বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ হলেও এবার ঢাকাসহ দেশের বড় অংশে এখনো হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে শীতের তীব্রতা এবং মাসের শেষে শৈত্যপ্রবাহ হওয়ার কথা ছিল।

কিন্তু বঙ্গোপসাগরসহ দেশের ঊর্ধ্ব আকাশে গরম ও ঠান্ডা বাতাসের একটি ঘূর্ণন (সঞ্চারণশীল বাতাস) চলছে। ফলে শীতের বাতাস নিচে নামতে পারছে না। পাশাপাশি বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণও বেশি। এসব কারণে শীতের হিমেল বাতাস আমরা পাচ্ছি না। তবে, আগামী দু-এক দিনের মধ্যে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় ক্রমেই জেঁকে বসতে পারে শীত।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, শনি ও রবিবার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরো কমতে পারে। এরপরেই বাড়তে থাকবে শীত। অন্যদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। মাসের প্রথম সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin