মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না’

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:৫৪ অপরাহ্ন

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কৃতি শ্যানন কবে বিয়ে করছেন, এই প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রায় সময়। সেই তিনিই শোনালেন, গ্ল্যামার জগতের মেয়েদের নিয়ে সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণার কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো ব্যাপারটি তুলে ধরলেন কৃতি। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের এ অভিনেত্রী জানান, তার বয়সি মেয়েদের অনেক সময় শুনতে হয়, শোবিজ দুনিয়ার মেয়েদের কেউ ঘরের বউ করে না, তাদের বিয়ে হয় না।

শুরুতে এই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃতি। এই ইন্ডাস্ট্রি তার জন্য নয়, এই কথাও বহুবার শুনেছেন তিনি।
কৃতি বলেন, ‘আমাকে অনেকবার বলা হয়েছে— এই ইন্ডাস্ট্রি আমার জন্য নয়। এই দুনিয়াটাকে নিয়ে অনেকের ভাবনাচিন্তা একদম অন্যরকম। এই জগৎটা নিয়ে লোকে খুব ইতিবাচক কিছু ভাবতে পারে না। বলে, এই দুনিয়াটা গ্ল্যামারাস কিন্তু ভালো নয়। তারা এটাও বলেছেন যে, অভিনেত্রী হলে আর বিয়ে হয় না। ’

‘লুকা চুপি’ অভিনেত্রীর কথায়— ‘আমার গ্রুপের বন্ধুরা আমাকে বলেছিল, কেউ অভিনেত্রীকে বিয়ে করতে চায় না। তোরও বিয়ে হবে না। এমন নয় সেই কথাগুলো আমি সিরিয়ালসি নিয়েছিলাম। আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার জেনারেশনের মানুষও এমনটি ভাবতে পারে। ’

অভিনয় নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন কৃতি। চলতি বছর মুক্তি পাবে তার ‘আদিপুরুষ’ ও ‘গণপথ’ সিনেমা। ‘আদিপুরুষ’ ছবিতে তার বিপরীতে আছেন প্রভাস এবং ‘গণপথ’ ছবিতে টাইগার শ্রফ। বর্তমানে প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম ও বিয়ের খবর বলিপাড়ায় বেশ চর্চিত বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin