সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা প্রকাশনায় ৬ষ্ঠ বর্ষ পূর্তি ও ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার জৈনাবাজার থ্রী স্টার সুপার মার্কেটের ২য় তলায়, দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধির মোঃ আল-আমিন এর নিজস্ব কার্যালয়ে মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দেশ-সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আবু সাঈদ, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু ও সাধারণ সম্পাদক সোহাগ হাসান, দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি রাকিবুল হাসান আহাদ, এশিয়ান টিভির সাংবাদিক রমজান আলী রুবেল, দৈনিক নববানীর প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি আফজাল হোসেন শামীম,নিউজ 21এর প্রতিনিধি উমর ফারুক মাহী, জাগরণী টিভির প্রতিনিধি আলমগীর হোসাইন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান, সাংবাদিক মোস্তাক সহ আরো উপস্থিত ছিলেন শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দৈনিক নাগরিক ভাবনা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
পরে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin