শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শ্রীলেখার যে মন্তব্যে নেটদুনিয়া উত্তাল

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৪৩ পূর্বাহ্ন

তিনি অভিনেত্রী, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে। তিনি একটা পোস্ট করলে ভাইরাল হয় ঝড়ের গতিতে। নিত্যদিন শ্রীলেখা মিত্র থাকেন সংবাদ শিরোনামে। যে কারণে ইন্ডাস্ট্রির অনেকের আলোচনার বিষয় হয়েছেন তিনি।

এবার কলকাতার অভিনেতা, বাচিকশিল্পী, জেন্ডার-রাইটস অ্যাক্টিভিস্ট সুজয় প্রসাদ চ্যাটার্জিকে নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন নেটদুনিয়ায়।

 কয়েক দিন আগে সুজয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, তার গায়ে অফ হোয়াইট শার্ট, পরনে ধুতি প্যান্ট। বেশ স্পষ্ট তার বক্ষযুগল। আর এ ছবিকে কেন্দ্র করে শুরু হয় নানান রকম মন্তব্য। কমেন্ট বক্সে শ্রীলেখা লিখেন— ‘চল ব্রা শপিং করাই তোকে।’ এ মন্তব্য সুজয়ের দৃষ্টি এড়ায়নি। জবাবে এই অভিনেতা লেখেন, ‘মোটেও না…। বেশ কেমন ফুলের মতো ফুটে উঠেছে।’

শ্রীলেখা ও সুজয় প্রসাদের এই কথোপকথন নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। বেশির ভাগ নেটিজেনই তাদের দিকে আঙুল তুলেছেন। শিপ্রা মুখার্জি নামে একজন লিখেছেন, ‘ছি! ছি! ছি! এই ধরনের মানসিকতা ও মন্তব্য অত্যন্ত খারাপ। বিশেষ করে এই এখানে! প্রকৃতি তাকে যেমন তৈরি করেছে তিনি তেমনই। দৃষ্টিকটু লাগলে দেখবেন না। কিন্তু কাউকে প্রকৃতিগত কারণে কুমন্তব্য না করাটাই সুশিক্ষা।’

একজন শ্রীলেখার কমেন্টে খানিকটা হতাশ হয়েছেন। তিনি লিখেছেন, ‘দিদি, আমি তোমার সব কথা ও কাজ খুব সমর্থন করি। কোনোদিন রিপ্লাই করা হয়ে ওঠেনি। কিন্তু এই কথাটায় সমর্থন করতে পারলাম না।’ যদিও তাকে পালটা জবাব দিয়েছেন খোদ সুজয় প্রসাদ। শ্রীলেখা মিত্র স্রেফ রসিকতা করেছেন বলেই তার দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin