শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সংস্কার ও নির্বাচনে বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে: ফখরুল

Reporter Name / ১৪৮ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৯:০০ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই; দুটিই একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ফখরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনের পর যে সরকারে আসবে তিনি এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের পক্ষে থেকে পরিষ্কার করে বলতে পারি প্রতিটি সংস্কার আমরা এগিয়ে নিয়ে যাব। তাছাড়া সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে কোনো বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin