শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬:০৮ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা।

তিনি বলেন– সচিবালয়ে কেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হবে। শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া, আগুনের ঘটনায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই ঘটনার তদন্তে একাধিক কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটিই আগুনের প্রকৃত কারণ উদঘাটন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ৬ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হয় ফায়ার সার্ভিসের এক কর্মী। পরে তার মৃত্যু হয়। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin