সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৩৪ অপরাহ্ন

সচিব-আমলাদের দুর্নীতি-অপচয়রোধের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ১৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় পল্টন-মতিঝিলে এই পথসভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, হরিদাস সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নিজেদের আয়েশি জীবন যাপন নির্বিঘ্ন করতে কথায় কথায় তেলের দাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সরকারকে সচিব-আমলা-সংম্লিষ্ট অসৎ ব্যক্তিরা প্রস্তাব দিচ্ছে। আর সেই প্রস্তাব বুঝে না বুঝে বৃদ্ধির পক্ষে কথা বলছে সরকারের মন্ত্রী-এমপিরা। সচিব-আমলারা জনগণের টাকা অপচয় করে সরকারি গাড়ি ব্যবহার করে সন্তানকে শিক্ষাঙ্গণে পাঠাচ্ছে, বাজার করতে পাঠাচ্ছে সরকারি তেল পুড়িয়ে গাড়ি চালিয়ে। শুধু এখানেই শেষ নয়; উন্নয়নের নামে ১০০-২০০ কর্মকর্তা কর্মচারির জন্য নির্মাণ করছে ১ হাজার লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ভবন। বিশেষ করে নির্বাচন কমিশন, ডাক, পানি, বিদ্যুৎ, বিনিয়োগসহ প্রায় ২৫ টি প্রতিষ্ঠানের ৫০ টি ভবন নির্মাণের নামে ১ লক্ষ কোটি টাকা অপচয় করা হয়েছে। মোমিন মেহেদী এসময় বলেন, উন্নয়নের নামে অপচয় বন্ধ করতে না পারলে দেশের মানুষকে খেসারত দিতে হবে চরমভাবে; যা আমাদের কারোই কাম্য নয়।
পথসভা শেষে নতুনধারার নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin