প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৩:১৪ পি.এম
সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর :
সন্ত্রাস, চাঁদাবাজি,মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায়।
রোববার ১৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় পৌরসভার ৮ ও ৯ ওয়ার্ডের এলাকাবাসী ও পৌর বিএনপি,র আহবায়ক আলী আকবর আনিসের উদ্যোগে কালিপুর মধ্যম তরফের সূর্যবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ।
সভা সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদল-এর সহসভাপতি শহিদুল ইসলাম মিল্টন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপি-এর আহ্বায়ক আলী আকবর আনিস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদল-এর সভাপতি নুরুজ্জামান সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক দল-এর সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, উপজেলা ছাত্রদল-এর সাবেক সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মুক্তা, বিএনপি নেতা লিংকন ও ফারুক আহাম্মেদ।
এছাড়াও সরকারি কলেজের সাবেক ভিপি শাহীন, যুবদল নেতা সেলিম, শিমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই নির্মূলে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারী, চিহ্নিত সন্ত্রাসী এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক শেষে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়, যা স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা অব্যহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.