মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশের স্বার্থ দেখতে হবে। প্রতিটি দেশ তার স্বার্থ দেখবে। আমাদের দ্বায়িত্ব হবে যে সরকারই ক্ষমতাই আসুক। তারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করবে। তবে নির্বাচিত সরকার না থাকলে, সেই গুরুত্ব পাই না সেই শক্তিটা পাই না।তাই আমরা আশা করি বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তার দল জনগণের ভোটে দায়িত্বে এলে বিশেষ গুরুত্ব পাবে ফারাক্কা ও তিস্তা ইস্যু। পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশ। ইচ্ছা করলেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছিল। তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টো দেখেছি। মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে। সবকিছু নিয়ে গেছে। কিন্তু আমাদের কিছু দেয়নি।’মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দিতে চাঁপাইবনানগঞ্জ আসেন। আজ বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin