সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়। আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।একই সঙ্গে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.