বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা”প্রতিবাদে উত্তাল মিডিয়া

Reporter Name / ২৬৮ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলা”প্রতিবাদে উত্তাল মিডিয়া

সংবাদ দাতাঃ

ফেনী সদর উপজেলার পূর্ব সিলোনিয়ায় গভীর রাতে এক সাংবাদিকের উপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত বুধবার (১ মে) রাতেআনুমানকি১২টার দিকে পূর্ব সিলোনিয়ায় নিজ বাড়িতে এ হামলার শিকার হন তিনি। আহত সাংবাদিক এসএম সুজন দৈনিক দেশেরপত্রের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, সাত-আটজন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক সুজনের ঘরে প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।
আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এসএম সুজনকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তার নাকে চারটি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। হামলায় তার হাত ও পায়ের বিভিন্ন অংশেও জখম হয়।
ঘটনার পর ফেনী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের নির্দেশ দেন।
আহত এস এম সুজন বলেন পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ফেনী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, দ্রুতই আসামীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin